নামাজে কোরআন মাজীদ দেখে পড়া নিয়ে মিজানুর রহমান আজহারী সাহেবের ভূল বক্তব্যের দলিল ভিত্তিক জবাব
April 25, 2020. 1878 # হযরত মাওলানা আব্দুর রাজ্জাক । মিজানুর রহমান আজহারী নামের একজন সাড়া জাগানো তরুণ বক্তা বেশ কিছু গলত মাসআলা জনসম্মুখে প্রচার করে। যার কারণে দেশের হক্কানী ওলামায়ে কেরামের পক্ষ থেকে তার এসব বিতর্কিত সালাত ভাঙ্গা জবাব দেয়া হয় বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন সেখান থেকেও তিনি বিভিন্ন বিতর্কিত মাসআলা দিয়ে যাচ্ছেন। গতকাল তিনি রমজান উপলক্ষে তার দেয়া লাইভ বক্তব্যে সুন্নাত ও নফল নামাজে কোরআন শরীফ দেখে দেখে পড়া জায়েজ সংক্রান্ত একটি ভুল মাসআলা পেশ করেন। মুসলিম উম্মাহ কে তার এই ভুল মাসালা থেকে বিরত রাখার লক্ষ্যে আমরা এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করলাম। (১) ইমাম আযম আবু হানিফা রাহ. এর মতে নামাযের মধ্যে দেখে দেখে কিরাত পড়লে নামায নষ্ট হয়ে যায়। পরিমাণে অল্প হোক বা বেশি, চাই একাকী নামাজ পড়ুক বা ইমাম হয়ে নামাজ পড়ুক। সর্বাবস্থায় কিরাত দেখে দেখে পড়লে নামাজ নষ্ট হয়ে যাবে। (তাবয়ীনুল হাকায়েক, ১/১৫৮) ইমাম আবু হানিফা রহ. এর মতের সাপেক্ষে দুটি কারণ উল্লেখ করেন (ক) কুর’আন শরীফ দেখে পড়ার জন্যে মাসহাফ হাতে ধরতে হয়, পৃষ্...